ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিতে শিল্পকলা একাডেমির মৌলিক গানের প্রতিযোগিতা

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বীরত্বগাথা, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে গানে গানে ফুটিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক একটি মৌলিক দেশাত্মবোধক গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের মেধাবী গীতিকার, সুরকার ও শিল্পীদের কাছ থেকে সম্পূর্ণ নতুন ও মৌলিক গান আহ্বান করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, গানের বিষয়বস্তু হতে হবে জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গানগুলো হতে হবে সম্পূর্ণ মৌলিক, যা আগে কোনো প্রচারমাধ্যমে প্রকাশিত হয়নি। আগ্রহীদের স্পষ্ট অডিওসহ গানের ভিডিও বা অডিও ক্লিপ ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ই-মেইলে শিল্পীর নাম, লিরিক্স এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ প্রয়োজনীয় তথ্য যুক্ত করতে হবে।

প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০টি গানের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখের মধ্যে info@shilpakala.gov.bd ঠিকানায় আবেদন জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রংপুর দখলের চিন্তা করলে আমরাও কলকাতা দখল করব’: হুঁশিয়ারি কর্নেল অলির

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিতে শিল্পকলা একাডেমির মৌলিক গানের প্রতিযোগিতা

আপডেট সময় : ০৭:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬