ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চরফ্যাশনে নকলের সুযোগ না পেয়ে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর, শিক্ষকসহ আহত ১৫

ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষায় নকলের সুযোগ না পেয়ে একটি পরীক্ষাকেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালিয়েছে পরীক্ষার্থীরা। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষে ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। চরফ্যাশন সরকারি কলেজের শতাধিক পরীক্ষার্থী এই হামলায় অংশ নেয় বলে অভিযোগ উঠেছে। হামলায় কলেজের সভাপতি ও শিক্ষক-কর্মচারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, পরীক্ষার হল চলাকালীন এমসিকিউ অংশে কিছু পরীক্ষার্থী অবৈধ সুযোগ দাবি করে। কিন্তু কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর অবস্থানে থাকায় তারা সফল হতে পারেনি। পরীক্ষা শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের মূল ফটক ও অধ্যক্ষের কক্ষের জানালার কাঁচ ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়।

ফাতেমা মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। হামলায় ম্যানেজিং কমিটির সভাপতি সিকদার হুমায়ুন কবির ইটের আঘাতে আহত হয়েছেন। তবে উত্তরপত্রগুলো নিরাপদে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রংপুর দখলের চিন্তা করলে আমরাও কলকাতা দখল করব’: হুঁশিয়ারি কর্নেল অলির

চরফ্যাশনে নকলের সুযোগ না পেয়ে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর, শিক্ষকসহ আহত ১৫

আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬