কুমিল্লায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার বর্ণাঢ্য উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি একটি র্যালিতে অংশ নেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
অনুষ্ঠান শেষে বাখরাবাদ এলাকায় মন্ত্রীর খামার প্রকল্প পরিদর্শনে যান তিনি। সেখানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে একটি লাল গোলাপ উপহার দিয়ে মন্ত্রী তার কাজের ভূয়সী প্রশংসা করেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে এখন ত্যাগী ও অরিজিনাল নেতার প্রয়োজন, হাইব্রিড নেতাদের কোনো জায়গা নেই। তিনি প্রশাসকের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তাকে সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বন্যার্ত কৃষকদের সহায়তা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুত করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এবং কৃষিকাজ সচল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করবে।
রিপোর্টারের নাম 
























