ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে হাওরে পড়ে কিশোর নিখোঁজ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে জয় সরকার (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার দুপুরে সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম সংলগ্ন হাওরে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জয় ওই গ্রামের বিনয় সরকারের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ছোট একটি নৌকা নিয়ে বাড়ির পাশের হাওরে জাল দিয়ে মাছ ধরতে যায় জয়। একপর্যায়ে সে হঠাৎ নৌকা থেকে ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত উদ্ধারের চেষ্টা চালালেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল পৌঁছালে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রংপুর দখলের চিন্তা করলে আমরাও কলকাতা দখল করব’: হুঁশিয়ারি কর্নেল অলির

সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে হাওরে পড়ে কিশোর নিখোঁজ

আপডেট সময় : ০৭:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬