ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

‘জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণে প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করব’: তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের কোনো বিকল্প নেই। তিনি ঘোষণা দেন, যদি রাষ্ট্র এই কাজে অর্থায়ন না করে, তবে তিনি নিজের ব্যক্তিগত সম্পদ বিক্রি করে হলেও সেই তহবিলে অর্থ দেবেন। এমনকি প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও এই বিপ্লবকে অমর করে রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি বিশেষ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব ছিল একটি অসম লড়াই, যেখানে একপক্ষ অস্ত্র ব্যবহার করেছে আর অন্যপক্ষ বুক পেতে দিয়েছে। স্বৈরাচারের দোসররা এই মহান বিপ্লবকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যা রুখতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম ব্যবহার করা জরুরি।

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনের সময় আহতদের সুচিকিৎসা না দিয়ে চরম অবহেলা করা হয়েছিল। তৎকালীন সরকারের নির্দেশে অনেক হাসপাতালে আহতদের অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়। এই বীরত্বগাথা এবং আত্মত্যাগের ইতিহাসকে চিরস্থায়ী করতে তিনি দেশের যোগ্য নির্মাতাদের এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘রংপুর দখলের চিন্তা করলে আমরাও কলকাতা দখল করব’: হুঁশিয়ারি কর্নেল অলির

‘জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণে প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করব’: তাজুল ইসলাম

আপডেট সময় : ০৭:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬