ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

শখ থেকে পেশাদারিত্বে পারিসা জান্নাত: অভিনেত্রী হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই প্রজন্মের আলোচিত নবাগত অভিনেত্রী পারিসা জান্নাত ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন এবং অনবদ্য অভিনয় দিয়ে দর্শকের কাছে প্রিয় হয়ে উঠছেন। সমাজ বিজ্ঞানে অনার্সে পড়ুয়া পারিসার প্রাথমিক স্বপ্ন ছিল একজন আইনজীবী হওয়ার। কিন্তু একটা সময় এসে তার অভিনয় করার তীব্র শখ জাগে এবং নিজেকে টিভি পর্দায় দেখার স্বপ্ন থেকেই তিনি অভিনয় জগতে প্রবেশ করেন।

ইতিমধ্যেই নাটকে অভিনয় করে পারিসা জান্নাত বেশ আলোচনায় এসেছেন। তার অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বউ বাছাই’, ‘নিষ্ঠুর’, ‘এ কেমন বিয়ে’, ‘নিমক হারাম’, ‘চালাক জামাই’, ‘প্রবাসীর ইলেকশন’ এবং ‘দুর্নাম’। এসব নাটকের প্রতিটি চরিত্রই তার জন্য ছিল চ্যালেঞ্জিং এবং পারিসা চেষ্টা করেছেন প্রতিটি চরিত্রই নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে। তার সহশিল্পীরাও পারিসার অভিনয়ে মুগ্ধ এবং তাকে নিয়ে ভীষণ আশাবাদী।

অভিনেতা রাশেদ সীমান্ত, জাহের আলভী ও শামীম হাসান সরকারের সঙ্গে পারিসার কাজ বেশি হয়েছে। তিনি পরিচালক মাসুদ রানা অনিক, জিয়াউদ্দিন আলম ও নাজমুল রনির প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, কারণ তারা তার অভিনয় জীবনের চলার পথে ভীষণ সহযোগিতা করেছেন।

আগামীর স্বপ্ন আর পরিকল্পনা নিয়ে পারিসা জান্নাত বলেন, “একটু একটু করে নিজের শখ থেকে এখন অভিনয় আমার পেশা হয়ে উঠেছে। চলার এই পথে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আগামীতে আরও ভালো ভালো গল্পে সুন্দর সুন্দর চরিত্রে অভিনয় করতে চাই। অভিনয়ে আমার যেমন অনেকেই অনুপ্রেরণা আছেন, আমি যেন আমার পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার হয়ে উঠতে পারি, একজন সত্যিকারের অভিনেত্রী হতে পারি—এই চেষ্টাটাই থাকবে।”

অভিনেত্রী হিসেবে কাজ করার পাশাপাশি পারিসার ব্যবসা করারও পরিকল্পনা রয়েছে। ২০ সেপ্টেম্বর তার জন্মদিন। তার বাবা এটিএম আবুল কালাম ছিলেন একজন সমাজসেবক। দশ ভাইবোনের মধ্যে পারিসাই সবার ছোট। নিজের একান্ত সময়ে তিনি প্রিয় শিল্পীদের গান শোনেন। কখনো কখনো মন খারাপ হলে রাজধানীর কোলাহল ছেড়ে একাই বেরিয়ে যান কোথাও এবং অনেকটা সময় নীরবে একা থাকতেই ভালোবাসেন, ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে প্রিয় গানগুলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

শখ থেকে পেশাদারিত্বে পারিসা জান্নাত: অভিনেত্রী হওয়ার স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা

আপডেট সময় : ০১:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬