ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

অ্যানিমেশন পেরিয়ে এবার রক্ত-মাংসের ‘মোয়ানা’, বিশ্বজুড়ে মুক্তি ১০ জুলাই

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ এবার লাইভ-অ্যাকশন বা বাস্তব রূপালি পর্দায় আসছে। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া সিকুয়েলটিও বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ে। দর্শকদের এই প্রবল আগ্রহের কথা মাথায় রেখেই এবার বাস্তব চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছে মোয়ানা।

টমাস কাইলের পরিচালনায় ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই লাইভ-অ্যাকশন সিনেমাটি আগামী ১০ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি দেখার সুযোগ পাবেন দর্শকরা। এই সংস্করণের সবচেয়ে বড় চমক হলো ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনের অভিনয়। অ্যানিমেশন ভার্সনে মাউই চরিত্রের নেপথ্য কণ্ঠ দেওয়া জনসন এবার সরাসরি ক্যামেরার সামনে এই চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমার গল্পে দেখা যাবে সাহসী কিশোরী মোয়ানাকে, যে তার দ্বীপের মানুষকে রক্ষা করতে উত্তাল সমুদ্রে এক রোমাঞ্চকর অভিযানে বের হয়। মাউইয়ের সাথে তার এই যাত্রা, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার এক দারুণ মিশেল হবে এই সিনেমা। ভক্তদের মাঝে এখনই সিনেমাটি নিয়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী চমকের পরিবেশবান্ধব জন্মদিন: সুন্দরবনে ৩০০ ম্যানগ্রোভ রোপণ

অ্যানিমেশন পেরিয়ে এবার রক্ত-মাংসের ‘মোয়ানা’, বিশ্বজুড়ে মুক্তি ১০ জুলাই

আপডেট সময় : ১০:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬