ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে তিনি এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি গাছ রোপণ করেন। অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বর্ণাঢ্য আয়োজন করা হয়।
উল্লেখ্য, এই অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।
রিপোর্টারের নাম 





















