ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দীর্ঘ অপেক্ষার অবসান: জুলাইয়ে ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুর আর ছন্দের জাদুতে আবারও ঢাকাবাসীকে মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। আগামী ২০২৬ সালের ২৪ জুলাই রাজধানীর একটি কনসার্টে পারফর্ম করবেন তিনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আতিফ নিজেই ভক্তদের এই সুখবর দেন।

এর আগে গত বছরের ডিসেম্বরে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা জনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছিল। আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ’ জানিয়েছে, যারা আগের কনসার্টের টিকিট কিনেছিলেন এবং টাকা ফেরত নেননি, তারা সেই টিকিট দিয়েই নতুন এই কনসার্ট উপভোগ করতে পারবেন। তবে তাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন করে নতুন টিকিট সংগ্রহ করতে হবে।

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিতব্য এই সংগীত সন্ধ্যায় আতিফ আসলামের পাশাপাশি মঞ্চ মাতাবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’। ইতিমধ্যে অনলাইনে সীমিত সংখ্যক নতুন টিকিট বিক্রি শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত, ১৭ আহত

দীর্ঘ অপেক্ষার অবসান: জুলাইয়ে ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম

আপডেট সময় : ০৬:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬