ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর ঘোষণা: জেলা-উপজেলা হাসপাতালে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, কমবে ঢাকার চাপ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক রোগীর চাপ কমাতে সরকার উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই চিকিৎসকেরা স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা জানান। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দিতে হবে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুপাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া হয়। হাসপাতাল ও কলেজসংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করায় দীর্ঘদিন পর ফুটপাত স্বাভাবিক রূপ ফিরে পায় এবং যানজটও কমে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

প্রধানমন্ত্রীর ঘোষণা: জেলা-উপজেলা হাসপাতালে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, কমবে ঢাকার চাপ

আপডেট সময় : ০১:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬