ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, কোনো রাজনৈতিক দলের মুখপাত্র না হয়ে সাংবাদিকতাকে দলীয়করণ থেকে বিরত থাকতে হবে। বরং জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। তার মতে, গণমাধ্যমকর্মীরা জাতির উন্নয়নে কাজ করলে দেশ এগিয়ে যাবে এবং সাংবাদিক সমাজ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।

শুক্রবার বিকেলে ফেনীর পরশুরাম প্রেস ক্লাব আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইয়ুব ভূঁইয়া আরও বলেন, ‘স্বাধীনতার ৫৫ বছর পরও আমরা মাথা তুলে দাঁড়াতে পারিনি। আগে আমাদের নিজেদের সঠিক প্রমাণ করতে হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, আমেরিকা, ভারতকে আমরা দোষারোপ করি। কিন্তু বাস্তবে আমরা আমাদের কাজটি সঠিকভাবে করছি কি না, সেটি নিয়েও প্রশ্ন আছে।’

পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মীর আবদুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আইয়ুব ভূঁইয়াকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

আপডেট সময় : ০১:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬