ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, বাঁচাতে গিয়ে স্ত্রী-পুত্র আহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও ছেলে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার গোমতির শান্তিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মো. আব্দুল মালেক (৬০)। তিনি ওই এলাকার লাল মিয়ার ছেলে। আহতরা হলেন তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) এবং ছেলে মো. শাহ আলম (৩৫)।

নিহতের ছোট ভাই মো. আব্দুল জলিল জানান, প্রতিবেশী ফজর আলী নিয়মিত আব্দুল মালেকের ঘরের বারান্দায় তার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতেন। ঘটনার আগের রাতেও তিনি অটোরিকশাটি চার্জে রেখেছিলেন। সকালে চার্জ শেষ হওয়ার পর ফজর আলী মাল্টিপ্লাগটি জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রেখেই অটোরিকশা নিয়ে চলে যান।

শুক্রবার দুপুরের দিকে আব্দুল মালেক অসাবধানতাবশত ঝুলন্ত মাল্টিপ্লাগটি খুলতে গেলে বিদ্যুতায়িত হন। দ্রুত তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল জলিল আরও জানান, আব্দুল মালেকের স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, বাঁচাতে গিয়ে স্ত্রী-পুত্র আহত

আপডেট সময় : ০১:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬