ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ ও তার সহযোগী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুর্ধর্ষ ছিনতাইকারী কামাল হোসেন ওরফে ‘চাপাতি কামাল’ (২৮) এবং তার সহযোগী জাহিদ দেওয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত জাহিদ দেওয়ান টঙ্গীর এরশাদনগর ৩ নম্বর ব্লক এলাকার জয়নাল দেওয়ানের ছেলে এবং কামাল হোসেন ওরফে চাপাতি কামাল গাজীপুরা কাজীবাড়ি এলাকার খলিল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাসপট্টি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে দেশি ধারালো অস্ত্রের মুখে ছিনতাই করে কামাল, জাহিদ, সোহাগসহ কয়েকজন ছিনতাইকারী। এই ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে।

এরপর টঙ্গী পূর্ব থানার পুলিশ বৃহস্পতিবার রাতভর গাজীপুরা কাজীবাড়ি ও এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই চিহ্নিত ও দুর্ধর্ষ ছিনতাইকারী চাপাতি কামাল ও তার সঙ্গী জাহিদ দেওয়ানকে গ্রেপ্তার করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

টঙ্গীতে দুর্ধর্ষ ছিনতাইকারী ‘চাপাতি কামাল’ ও তার সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ১২:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬