ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ছয় মাস চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

জেলা প্রতিনিধি, বাগেরহাট: হরিণ শিকারীদের পেতে রাখা ছিটকা ফাঁদে গুরুতর আহত হওয়া সুন্দরবনের একটি বাঘিনীকে দীর্ঘ ছয় মাস নিবিড় চিকিৎসা ও পুনর্বাসনের পর অবশেষে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দিচ্ছে বন বিভাগ। আগামীকাল রোববার সকালে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করা হবে।

শুক্রবার গাজীপুর সাফারি পার্কের অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড বাঘিনীটির স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে সম্পূর্ণ সুস্থ এবং বনে অবমুক্ত করার জন্য সম্পূর্ণ উপযোগী বলে প্রত্যয়ন প্রদান করে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নির্মল কুমার পাল জানান, গত ছয় মাস ধরে সাফারি পার্কের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বাঘিনীটির চিকিৎসা ও পরিচর্যা করা হয়েছে। বর্তমানে এটি শতভাগ সুস্থ। মেডিকেল বোর্ডের অনুমোদনের পর আগামী ১২ জুলাই সকালে চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করা হবে।

শুক্রবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামও নিজের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে আহত বাঘিনীটি আবারও সুন্দরবনে ফিরে যাচ্ছে।

জানা গেছে, গত ৩ জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শরকিরখাল এলাকায় হরিণ শিকারীদের পেতে রাখা ছিটকা ফাঁদে আটকা পড়ে প্রায় ১০ বছর বয়সী এই বাঘিনীটি। ফাঁদে দীর্ঘ সময় আটকে থাকার কারণে তার সামনের বাঁ পায়ের চামড়া, মাংসপেশি ও শিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরদিন ৪ জানুয়ারি বন বিভাগের বিশেষজ্ঞ দল বাঘিনীটিকে উদ্ধার করে খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসে। সেখানে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিয়মিত অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসা, ড্রেসিং, পুষ্টিকর খাবার এবং নিবিড় পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে বাঘিনীটি।

বন বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে ৯ ফুট লম্বা বাঘিনীটির ওজন বেড়ে প্রায় ৯০ কেজি হয়েছে। তার চলাফেরা ও শিকার ধরার স্বাভাবিক সক্ষমতাও ফিরে এসেছে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে সে স্বাভাবিকভাবেই টিকে থাকতে পারবে। আগামী ১২ জুলাই সকালে খুলনা থেকে নদীপথে বাঘিনীটিকে আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে নিয়ে অবমুক্ত করা হবে। এ সময় বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাব সম্পাদক: সাংবাদিকতাকে দলীয়করণ নয়, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন

ছয় মাস চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরছে আহত বাঘিনী

আপডেট সময় : ১২:১৩:১১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬