পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় উর্মী নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুটি উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের কন্যা।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শিশুটির বাবা-মা তাকে নিয়ে স্থানীয় একটি ক্লিনিকে ডাক্তার দেখাতে এসেছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পাশে বিশ্রাম নেওয়ার সময় শিশুটি সবার অলক্ষ্যে মূল সড়কে চলে আসে। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক নিজেই শিশুটিকে উদ্ধারে এগিয়ে আসেন এবং পরবর্তীতে পুলিশ ঘাতক যানটি তাদের হেফাজতে নেয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 
























