ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দালালকে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে দালালচক্রের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিচালিত মোবাইল কোর্টে তিন দালালকে অর্থদণ্ড এবং অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে পাঁচজন নারীকে ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্বপ্রিয় মজুমদার এবং পুলিশ সদস্যরা।

মোবাইল কোর্টে দালালির অভিযোগে আটক নাছির উদ্দীন, জুবায়ের ও মিদুল দোষ স্বীকার করায় প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়। অন্যদিকে, আটক ছাবিনা, মোমেনা, ফাতেমা খাতুন, রেনু ও রেজিয়া ভবিষ্যতে হাসপাতাল এলাকায় কোনো প্রকার দালালি কার্যক্রমে যুক্ত হবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করায় তাদের সতর্ক করে মুক্তি দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ রোগীদের হয়রানি বন্ধ, দালালচক্রের দৌরাত্ম্য হ্রাস এবং হাসপাতালের সেবাকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করে তোলার লক্ষ্যে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল নির্মূলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দালালকে জরিমানা

আপডেট সময় : ০৪:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬