রাজবাড়ীর পাংশায় পবিত্র কোরআন শরীফে অগ্নিসংযোগের অভিযোগে আবু হোসেন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত আবু হোসেন ওই গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন সে তার মায়ের কাছে নেশার টাকার জন্য চাপ সৃষ্টি করে। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা পবিত্র কোরআন শরীফ ও জমিজমার গুরুত্বপূর্ণ দলিলপত্র রান্নার চুলায় ফেলে পুড়িয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে সে তার অসুস্থ মাকেও শারীরিক নির্যাতন করে।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে ভিড় করেন। খবর পেয়ে পাংশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্তের বাবা বাদী হয়ে মামলা করার পর পুলিশ বিকেলেই তাকে গ্রেপ্তার করে।
রিপোর্টারের নাম 
























