ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

যমুনার ভয়াবহ ভাঙনে মানিকগঞ্জের মাদরাসা ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় বিলীন হওয়ার আশঙ্কা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদরাসা যমুনা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। প্রতিদিন নদী শিক্ষাপ্রতিষ্ঠানটির দিকে এগিয়ে আসছে। বর্তমানে মূল ভবন থেকে নদীর দূরত্ব মাত্র পাঁচ মিটার। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিনটি ভবনসহ পুরো ক্যাম্পাস যেকোনো সময় নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসায় বর্তমানে পাঁচ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। নদীর তীব্র স্রোতে চারতলা ভবনের সামনের অংশের মাটি সরে যাচ্ছে এবং সীমানা প্রাচীরের একটি অংশ ইতোমধ্যে নদীতে ভেঙে পড়েছে। স্থানীয় প্রশাসন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এবং মূল্যবান আসবাবপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। মাদরাসা ছাড়াও যমুনার ভাঙনে দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে রয়েছে। স্থানীয়রা স্থায়ী নদীশাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

যমুনার ভয়াবহ ভাঙনে মানিকগঞ্জের মাদরাসা ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় বিলীন হওয়ার আশঙ্কা

আপডেট সময় : ০৪:৪৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬