ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে ওষুধ ব্যবসায়ী হত্যা: ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা এবং তার মালামাল ছিনতাইয়ের ঘটনায় সাত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জ্বল, রিকো, গোলাম এবং টোকাই মনির। আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামির সবাই পলাতক ছিলেন। তাদের দ্রুত গ্রেপ্তারে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সাধন কুমার চক্রবর্তী। পথে মীরপুর বিড়ালা কুঠি এলাকায় ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার গতিরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা টাকা ও বাইসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। পরদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হলে পুলিশ তদন্ত শেষে সাতজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এই রায় দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনি বাধা কাটল: চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের গেজেট প্রকাশ

সিরাজগঞ্জে ওষুধ ব্যবসায়ী হত্যা: ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৯:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬