রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জালনোট বিক্রির প্রচারণা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ‘রাজশাহীর নতুন-পুরাতন জিনিস ক্রয়-বিক্রয়’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘নিল আকাশের মাঝে নিল’ এবং ‘এমডি নাহিদ আহমেদ’ নামের দুটি আইডি থেকে একই ভাষায় জালনোট বিক্রির পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে ‘হাই কোয়ালিটির’ জালনোট বিক্রির দাবি করা হয়েছে এবং যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, এই পোস্টগুলোতে ৫০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিলের ছবি ব্যবহার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এটি কেবল জালনোট চক্রের বিষয় নয়, এর পেছনে বড় ধরনের ডিজিটাল প্রতারণার নেটওয়ার্কও থাকতে পারে। বিষয়টি নিয়ে সাইবার ইউনিট তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পোস্টে আগ্রহ দেখানো বা লেনদেনের চেষ্টা করা আইনি ঝুঁকির মধ্যে ফেলতে পারে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এটি প্রতারকচক্র হতে পারে এবং তারা জালনোট দেওয়ার নামে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
রিপোর্টারের নাম 























