ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিশু শ্রেণির শিক্ষার্থী জান্নাত যখন শ্রেণিকক্ষে ছিল, তখন সুমাইয়া নিজেকে তার খালা পরিচয় দিয়ে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি প্রধান শিক্ষকের সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত জান্নাতের মায়ের সঙ্গে যোগাযোগ করেন। জান্নাতের মা স্কুলে এসে জানান যে, ওই তরুণী তাদের পরিচিত কেউ নন। এরপরই স্কুল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নাসিরনগর থানার পুলিশ জানায়, আটক তরুণী সুমাইয়া আক্তারের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বা বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে থানা প্রশাসন।
রিপোর্টারের নাম 

























