ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ভৈরবে ৬ বছরের শিশুকে ধর্ষণ: ৯৯৯-এ কলে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দ্রুত হস্তক্ষেপে কিশোরগঞ্জের ভৈরবে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভৈরব থানার চন্ডীবের মধ্য পাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ৬ বছরের শিশুটি অভিযুক্ত কিশোরের বাড়িতে খেলতে গিয়েছিল। বাড়িতে বড় কেউ না থাকার সুযোগে ওই কিশোর শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা ও প্রতিবেশিরা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযুক্তকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত কিশোরকে কিশোরগঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাকে গাজীপুরস্থ কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। ৯৯৯-এর কলটেকার ও ডিসপ্যাচারদের সার্বক্ষণিক সমন্বয়ের ফলে অতি দ্রুত এই আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত, ১৭ আহত

ভৈরবে ৬ বছরের শিশুকে ধর্ষণ: ৯৯৯-এ কলে অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬