কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুল খালেক সরকার রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল খালেক জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উত্তর চরপুক্ষিয়া গ্রামের বাসিন্দা। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পরবর্তী তদন্ত ও আইনি কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 






















