জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতার মামলায় দুরমুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সৈয়দ খালেকুজ্জামান জুবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সৈয়দ খালেকুজ্জামান জুবেরী জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং দুরমুট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান। পুলিশ জানায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জুবেরীর বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 






















