ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিনেমা সংকটে মাল্টিপ্লেক্সে বিশ্বকাপের উন্মাদনা: দর্শক টানছে ফুটবল সম্প্রচার

মানসম্মত সিনেমার সংকট এবং প্রেক্ষাগৃহে দর্শক খরা কাটাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। এবার সিনেমা প্রদর্শনীর পরিবর্তে চলমান ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সরাসরি সম্প্রচার করছে এই দুটি প্রেক্ষাগৃহ, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ইতিমধ্যে লায়ন সিনেমাসে বিশ্বকাপের একাধিক ম্যাচ প্রদর্শিত হয়েছে এবং হল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগে দর্শকদের ব্যাপক সাড়া মিলছে। ফুটবলপ্রেমীদের আগ্রহ এতটাই বেশি যে অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখতে একসঙ্গে ১০ থেকে ১৫টি পর্যন্ত টিকিট কিনছেন। লায়ন সিনেমাসের চারটি স্ক্রিনেই বিশ্বকাপের ম্যাচ দেখানো হচ্ছে এবং প্রতিটি ম্যাচের শো প্রায় হাউজফুল যাচ্ছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। খেলা দেখতে আসা দর্শকরা বড় পর্দায় একসঙ্গে শত শত সমর্থকের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতাকে ভিন্নরকম বলে অভিহিত করেছেন।

এদিকে, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স মঙ্গলবার আর্জেন্টিনা-মিশর ম্যাচ দিয়ে বড় পর্দায় বিশ্বকাপ সম্প্রচার শুরু করেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সায়েখউজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে সিনেমা হলে দর্শক উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় একটি সিনেমার শোতে মাত্র ১০ জন দর্শক হওয়ায় তাদের বড় ধরনের লোকসান গুনতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই তারা বিশ্বকাপের ম্যাচ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, ম্যাচ দেখার জন্য টিকিটের মূল্য ১০০ ও ২০০ টাকা রাখা হয়েছে। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া অব্যাহত থাকলে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচও বড় পর্দায় প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ একদিকে যেমন প্রেক্ষাগৃহগুলোকে আর্থিক ক্ষতি থেকে বাঁচতে সাহায্য করছে, তেমনি ফুটবলপ্রেমীদের জন্য এনে দিয়েছে এক নতুন বিনোদনের সুযোগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট: ম্যাচ শেষে লাইভ টিভিতে কাঁদলেন মিশরীয় স্ট্রাইকার

সিনেমা সংকটে মাল্টিপ্লেক্সে বিশ্বকাপের উন্মাদনা: দর্শক টানছে ফুটবল সম্প্রচার

আপডেট সময় : ১০:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬