ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

বাবার স্মৃতিতে নতুন গান: দিঠি আনোয়ারের কণ্ঠে ‘না জাগলে গাছের ডালে’

বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা একটি নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে আসছেন তার সুযোগ্য কন্যা, সংগীতশিল্পী দিঠি আনোয়ার। ‘না জাগলে গাছের ডালে হাজার পাখির ঝাঁক’ শিরোনামের এই গানটির সুর করেছেন সজল দাস এবং সংগীতায়োজনে ছিলেন অপু আমান। খুব শিগগিরই দিঠি আনোয়ারের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে বলে জানা গেছে।

নিজের নতুন গান প্রসঙ্গে দিঠি বলেন, “বিবিসি বাংলার জরিপে আব্বুর লেখা সর্বকালের সেরা তিনটি গান স্থান পেয়েছিল। এর মধ্যে ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ এবং ‘একতারা তুই দেশের কথা বলরে আমায় বল’ উল্লেখযোগ্য। আব্বুর লেখা এই তিনটি গানের মধ্যে দুটি গান ‘একবার যেতে দে না’ এবং ‘একতারা তুই দেশের কথা’ আমি নিজেও বহু অনুষ্ঠানে গেয়েছি। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন এই গানগুলোও বেঁচে থাকবে। এসব দেশের গান ছাড়াও আব্বুর লেখা আরও বহু গান আছে, যেসব গানের মাঝে শ্রোতারা এই দেশকে, দেশের মানুষকে, দেশের সংস্কৃতিকে খুঁজে পায়। এমন একটি দেশের গানই এবার আমার কণ্ঠে প্রকাশ পাচ্ছে। আমি এই গানটি নিয়ে খুবই আশাবাদী।”

সংগীত জগতে দিঠি আনোয়ার তার ৩৩ বছর পূর্ণ করেছেন। আট বছর বয়সে তার গানের হাতেখড়ি হয় এবং শুরুতেই তিনি ওস্তাদ ইয়াসিন হোসেন খানের কাছে উচ্চাঙ্গ সংগীতে তালিম নেন। সেই সময়ে গাজী মাজহারুল আনোয়ার সিনেমার জন্য প্রচুর গান লিখতেন। ১৯৯৩ সালে দিঠির গান গাওয়ার সুযোগ আসে। তখন তিনি রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে পড়া অবস্থায় গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘উল্কা’ সিনেমাতে প্লেব্যাক করেন দিঠি আনোয়ার। সত্য সাহার সুর-সংগীতে দিঠির গাওয়া এই গানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। গানটিতে দিঠির সহশিল্পী ছিলেন পলাশ। সেই থেকে গানের ভুবনে তার পথচলা, এবং এখনো তিনি নিয়মিত গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতার’ দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

বাবার স্মৃতিতে নতুন গান: দিঠি আনোয়ারের কণ্ঠে ‘না জাগলে গাছের ডালে’

আপডেট সময় : ১০:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬