ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিলেটে প্রবাসীর জমি দখলচেষ্টা, গ্রামবাসীর বাধার মুখে অস্ত্র ও গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে এক লন্ডন প্রবাসীর মালিকানাধীন জমি দখলের চেষ্টাকালে গ্রামবাসীর বাধার মুখে অস্ত্র ও গাড়ি ফেলে পালিয়ে গেছে একদল সন্ত্রাসী। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি নোহা মাইক্রোবাস ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

ভুক্তভোগী প্রবাসী জাভেদ আহমেদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র তার জমি দখলের পায়তারা করছে। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও এবং ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় বহিরাগত সন্ত্রাসীরা জমিটি দখলের চেষ্টা করে। এ সময় স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত গাড়ি ও অস্ত্র ফেলে পিছু হটতে বাধ্য হয়।

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকৃত সরঞ্জাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনি বাধা কাটল: চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের গেজেট প্রকাশ

সিলেটে প্রবাসীর জমি দখলচেষ্টা, গ্রামবাসীর বাধার মুখে অস্ত্র ও গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা

আপডেট সময় : ০৯:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬