ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, জনজীবনে ভোগান্তি

মৌলভীবাজারে টানা বর্ষণে নদ-নদীর পানি হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, এই বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে, ভারী বর্ষণের ফলে জেলার মনু, কুশিয়ারা, ধলাই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মনু নদের পানি রেলওয়ে ব্রিজ ও চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তা ক্রমশ বাড়ছে। একইভাবে ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানিও বিপৎসীমার দিকে ধাবিত হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দিল ইরান

মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, জনজীবনে ভোগান্তি

আপডেট সময় : ০৪:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬