ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

‘দুই বছরে মাত্র ৭ মামলার বিচার কেন?’—শহীদ জাবিরের মায়ের আক্ষেপ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ শিশু জাবিরের মা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম বিচারপ্রক্রিয়ার ধীরগতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র সাতটি মামলার বিচার সম্পন্ন হয়েছে। বাকি মামলাগুলোর বিচার শেষ করতে কেন এত দেরি হচ্ছে, সেই প্রশ্ন তুলে তিনি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রোকেয়া বেগম বলেন, শহীদরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জীবন দিয়েছেন। সেই চেতনাকে সমুন্নত রাখতে হলে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। দেশে যেন আর কোনো নতুন ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নিজের সন্তানকে স্মরণ করে তিনি আবেগপ্লুত হয়ে বলেন, মাত্র ছয় বছর বয়সে জাবির দেশের জন্য প্রাণ দিয়েছে। তার স্বপ্ন ছিল বড় হয়ে সেনা কর্মকর্তা হওয়া। শহীদদের আত্মত্যাগ নিয়ে কোনো ধরনের কটাক্ষ বরদাশত করা হবে না জানিয়ে তিনি অবিলম্বে সকল হত্যাকারীর বিচার শেষ করে শহীদ পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতক উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আখতার ও মোশাররফ

‘দুই বছরে মাত্র ৭ মামলার বিচার কেন?’—শহীদ জাবিরের মায়ের আক্ষেপ

আপডেট সময় : ০৭:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬