চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আসন্ন এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং এ ঘটনায় পাঁচ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় এই ঘটনা ঘটে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনকালে নকল করার দায়ে এই পরীক্ষার্থীদের বহিষ্কার করেন। একই ঘটনায় কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকারী পাঁচ শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়।
কেন্দ্র সচিব মাসুদ পারভেজ শিক্ষকদের অব্যাহতির সত্যতা নিশ্চিত করে জানান, নকলের দায়ে তাদের অব্যাহতি প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত শিক্ষার্থী এবং নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছেন। কেন্দ্রে প্রবেশের সময় তাদের শার্টের মধ্যে লিখে আনা নকল পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় হাতে-নাতে নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















