ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ফতুল্লায় বোরকা পরে বাড়িতে ঢুকে হত্যা মামলার বাদীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঞ্চল্যকর ইমন হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মামলার বাদী ওমর খৈয়ামের (৭০) ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় মাসদাইর কাজি বাড়ি এলাকায় বোরকা ও মাস্ক পরে একদল সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে এই হামলা চালায়। এ সময় বাদীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

আহত ওমর খৈয়ামকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্বজনদের অভিযোগ, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিলার জাহিদ এবং তার বাহিনীর সদস্যরা এই হামলার সঙ্গে জড়িত। চলতি বছরের ফেব্রুয়ারিতে জামিনে বের হওয়ার পর জাহিদ ও তার সহযোগীরা ইমনকে কুপিয়ে হত্যা করেছিল, যার বাদী ছিলেন তার বাবা ওমর খৈয়াম।

স্থানীয়দের দাবি, জাহিদ একজন দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে র‍্যাব সদস্যদের কুপিয়ে আহত করা এবং পুলিশ কর্মকর্তার ওপর হামলারও অভিযোগ রয়েছে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, জাহিদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে সে বোরকা পরে ছদ্মবেশে চলাফেরা করে, তবে তাকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে পূর্ণিমার বাঁধভাঙা উল্লাস: ‘মেসি ও তার যোদ্ধারা চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন দেখিয়েছেন’

ফতুল্লায় বোরকা পরে বাড়িতে ঢুকে হত্যা মামলার বাদীকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬