ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

হামের প্রকোপে দেশে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৫

দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত মার্চ মাস থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত একদিনে নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া সারাদেশে ১ লাখ ৮ হাজারের বেশি শিশুর মধ্যে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাজার হাজার শিশু চিকিৎসাধীন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে টিকাদান কর্মসূচি ও বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ইতিহাস বিভাগে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: শিক্ষার্থীদের দেশ গড়ার সংকল্পের আহ্বান

হামের প্রকোপে দেশে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৪৫

আপডেট সময় : ০৪:৪১:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬