ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে পূর্ণিমার বাঁধভাঙা উল্লাস: ‘মেসি ও তার যোদ্ধারা চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন দেখিয়েছেন’

ফুটবল মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে শুধু সাধারণ দর্শকই নন, দেশের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাও মেতে উঠেছেন বাঁধভাঙা উল্লাসে।

আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশে মনের অনুভূতি প্রকাশ করেছেন তিনি। আর্জেন্টিনার প্রতি নিজের গভীর ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত!’

পূর্ণিমা আরও বলেন, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে এসে পূর্ণিমার সঙ্গে সুর মিলিয়ে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি পরীক্ষায় নকল: মতলব উত্তরে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ে পূর্ণিমার বাঁধভাঙা উল্লাস: ‘মেসি ও তার যোদ্ধারা চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন দেখিয়েছেন’

আপডেট সময় : ০৭:০২:১০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬