ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে অমানবিকতা: হাওরে লাশবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক হৃদয়বিদারক ডাকাতির ঘটনা ঘটেছে। হাওর পথে একটি শিশুর মরদেহ নিয়ে ফেরার সময় শোকাতুর পরিবারের ট্রলারে হানা দিয়েছে একদল সশস্ত্র ডাকাত। মঙ্গলবার রাতে উপজেলার নোয়াগাঁও সুইজগেট এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ডাকাতরা ট্রলারে থাকা যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন এবং সোলার প্যানেলের ব্যাটারি লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মিঠামইন উপজেলার এক দম্পতি তাদের অসুস্থ শিশুকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা গেলে ট্রলারযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে ছয় সদস্যের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে। স্বজনরা কান্নাকাটি করে ট্রলারে মরদেহ থাকার কথা জানালেও ডাকাতদের মন গলেনি। তারা অস্ত্রের মুখে সবকিছু ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া না গেলেও তারা ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন। নৌ-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও আর্থিক লেনদেনের অভিযোগে বেবিচকের প্রকৌশলী শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অপসারণ

কিশোরগঞ্জে অমানবিকতা: হাওরে লাশবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ০৪:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬