ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

কুমিল্লায় ফুটবল উন্মাদনা রূপ নিল ট্র্যাজেডিতে, আর্জেন্টিনা সমর্থকদের পিটুনিতে ব্রাজিল সমর্থকের মৃত্যু

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক ব্রাজিল সমর্থকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শরিফুল নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করণী এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে স্থানীয় আর্জেন্টিনা সমর্থক বাবু ও মাইন উদ্দিন মালুর সঙ্গে শরিফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা শরিফুলকে বেধড়ক মারধর করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন নলছিটি পৌর শহর, ড্রেনেজ অব্যবস্থাপনায় চরম ভোগান্তি

কুমিল্লায় ফুটবল উন্মাদনা রূপ নিল ট্র্যাজেডিতে, আর্জেন্টিনা সমর্থকদের পিটুনিতে ব্রাজিল সমর্থকের মৃত্যু

আপডেট সময় : ১১:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬