ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বীমা খাতের ভূমিকা অপরিসীম: তথ্যমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও মজবুত ও গতিশীল করতে বীমা খাতকে জনমুখী ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বীমা খাতকে কার্যকর করতে পারলে সাধারণ মানুষের মধ্যে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত হবে, যা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাবে একটি বীমা কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন যে, আধুনিক অর্থনৈতিক কাঠামোর অনেক উপাদান বাংলাদেশে এখনও পূর্ণাঙ্গভাবে ব্যবহৃত হচ্ছে না, যার মধ্যে বীমা অন্যতম। এ খাতে সুশাসন ও আইনি সংস্কার নিশ্চিত করা গেলে মানুষের আস্থা বৃদ্ধি পাবে।

বর্তমান সরকারের লক্ষ্য নিয়ে মন্ত্রী বলেন, কেবল ক্ষমতায় থাকার জন্য নয়, বরং পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং অর্থ পাচার রোধসহ রাষ্ট্রের মৌলিক সংস্কারে কাজ করছে বর্তমান প্রশাসন। তিনি বীমা খাতের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সুপারিশ প্রদানের জন্য সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনগুলোকে আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে সাঙ্গুর পানি বৃদ্ধি: নাফাখুমে আটকা পড়েছেন ৬৯ পর্যটক

দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে বীমা খাতের ভূমিকা অপরিসীম: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬