ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

প্রতিকূলতায় আত্মবিশ্বাস হারান ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক: মনোবল বাড়াতে প্রয়োজন খেলাধুলা ও মেন্টরশিপ

মানুষের আত্মবিশ্বাস কীভাবে তৈরি হয় এবং প্রতিকূল পরিস্থিতিতে তা কীভাবে কাজ করে, তা নিয়ে মেটলাইফ পরিচালিত এক বৈশ্বিক গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ‘দ্য কনফিডেন্ট পাথওয়েজ রিপোর্ট’ শীর্ষক এই গবেষণায় দেখা গেছে, অধিকাংশ মানুষ নিজেদের সহনশীল মনে করলেও বাস্তব জীবনে বড় কোনো বাধার সম্মুখীন হলে প্রায় ৭২ শতাংশ মানুষের আত্মবিশ্বাস কমে যায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান এবং মেক্সিকোতে পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, সঠিক পরিবেশ এবং প্রস্তুতি মানুষের আত্মবিশ্বাস টিকিয়ে রাখতে প্রধান ভূমিকা পালন করে।

গবেষণার ফলাফল সম্পর্কে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশে খেলাধুলা, শিক্ষা এবং মেন্টরশিপের বিকল্প নেই। বিশেষ করে খেলাধুলা দলগত কাজ এবং শৃঙ্খলা শেখানোর মাধ্যমে জীবনের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক দৃঢ়তা তৈরি করে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ২৮ শতাংশই তরুণ, তাই তাদের সম্ভাবনাকে পূর্ণরূপে কাজে লাগাতে শৈশব থেকেই আত্মবিশ্বাস তৈরির পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, অনিশ্চয়তা কাটিয়ে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হলে সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির প্রয়োজন। বাংলাদেশের প্রায় ৫ কোটি তরুণ-তরুণীর ভবিষ্যৎ গড়ে তুলতে এবং তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে আর্থিক নিরাপত্তা ও মানসিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে খেলাধুলা যেভাবে মানুষকে ঐক্যবদ্ধ করে, তা তরুণদের আত্মবিশ্বাস ও দৃঢ়তা গঠনে বড় সহায়ক হিসেবে কাজ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিকূলতায় আত্মবিশ্বাস হারান ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক: মনোবল বাড়াতে প্রয়োজন খেলাধুলা ও মেন্টরশিপ

প্রতিকূলতায় আত্মবিশ্বাস হারান ৭২ শতাংশ প্রাপ্তবয়স্ক: মনোবল বাড়াতে প্রয়োজন খেলাধুলা ও মেন্টরশিপ

আপডেট সময় : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬