বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে যেসব সরকারি কর্মকর্তা নেপথ্যে ভূমিকা রেখেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন তদন্ত সংস্থা বর্তমানে এসব কর্মকর্তাদের তালিকা তৈরিতে কাজ করছে এবং তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ অধিবেশনে প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। তবে বিসিএস নিয়োগের প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুততর করা হয়েছে। বিশেষ করে ৫০তম বিসিএসের ফলাফল এক বছরের মধ্যেই প্রকাশের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া বর্তমানে সরকারি চাকরিতে নারী কর্মকর্তাদের হার ২৯ শতাংশে উন্নীত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 























