ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরা হয়। উভয় পক্ষই দুই দেশের জনগণের কল্যাণ, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ়করণ এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। আগামী দিনগুলোতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বহুমুখী ও শক্তিশালী হবে বলে তারা আশা প্রকাশ করেন।

বিশেষ করে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং এই বিশাল জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে চীন সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেন বিরোধীদলীয় নেতা। বৈঠকে দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিরোধীদলীয় নেতার উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে শিশু মাহফুজ হত্যা মামলা: ৩ জনের মৃত্যুদণ্ড ও ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক, তিস্তা ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

আপডেট সময় : ০৪:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬