ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

নতুন ভূমিকায় মোশাররফ করিম: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক

অভিনয়ের বৈচিত্র্য আর অসাধারণ চরিত্র রূপায়ণের জন্য দীর্ঘকাল ধরে দর্শকের প্রশংসা কুড়িয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টেলিভিশন, ওটিটি এবং বড় পর্দা—সব মাধ্যমেই সমান সফল এই অভিনেতা এবার যুক্ত হচ্ছেন এক নতুন ভূমিকায়। প্রথমবারের মতো তিনি একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশাররফ করিম। এটি তার অভিনয় জীবনের প্রথম বিচারক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা। এই নতুন দায়িত্ব নিয়ে মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যত সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি সব সময় যেকোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাভাসি সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এটাই আমার প্রথম দায়িত্ব। আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’

এবারের বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশ থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছিল। প্রাথমিক বাছাই শেষে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়, এবং জুরি বোর্ডের মূল্যায়নে সেখান থেকে ১৬টি চলচ্চিত্র দ্বিতীয় পর্বে জায়গা করে নেয়। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ শেষে চূড়ান্ত পর্বের জন্য সাতটি চলচ্চিত্র নির্বাচিত হবে।

উৎসবে সেরা চিত্রনাট্যকার, পরিচালক, অভিনয়শিল্পী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদক, গীতিকার, আবহসংগীত ও রূপসজ্জাসহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। আয়োজকদের ভাষ্যমতে, এই উৎসবের মূল লক্ষ্য হলো চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের নির্মাতা এবং শিল্পীদের মধ্যে সৃজনশীল ভাবনা ও সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করা। একই সঙ্গে, আন্তর্জাতিক পর্যায়ে নতুন নির্মাতাদের কাজ তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে স্ত্রীকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ, গা ঢাকা দিয়েছেন স্বামী

নতুন ভূমিকায় মোশাররফ করিম: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক

আপডেট সময় : ১০:১০:০২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬