ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তির দেখা মিলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে মে মাসে এই হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা ছিল গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

বিবিএসের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। জুনে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি মে মাসের ৯ দশমিক ৭১ শতাংশ থেকে কমে জুন মাসে ৯ দশমিক ৬১ শতাংশ হয়েছে।

মূল্যস্ফীতির এই নিম্নমুখী প্রবণতা শহর ও গ্রাম উভয় অঞ্চলেই পরিলক্ষিত হয়েছে। গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ২৩ শতাংশ এবং শহরে ৯ দশমিক ০১ শতাংশে নেমেছে। মে মাসের তুলনায় উভয় অঞ্চলেই খাদ্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে আসায় সার্বিক সূচকে এই ইতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

আপডেট সময় : ০৬:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬