ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

গুলশানে সরকারি জমি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ১৯ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, শুনানির আগে কারাগারে থাকা সালাম মুর্শেদীসহ অন্য আসামিদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিরাও এদিন আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে গুলশান-২ এলাকার ১০৪ নম্বর রোডের ২৯ নম্বর হোল্ডিংয়ের মূল্যবান এই সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করেন। পরিত্যক্ত সম্পত্তির তালিকায় থাকা সত্ত্বেও কোনো আইনি অবমুক্তকরণ ছাড়াই জাল নথি তৈরি করে জমিটি আত্মসাৎ করা হয়। এই ঘটনায় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, গত ১ অক্টোবর সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

গুলশানে সরকারি জমি আত্মসাৎ: সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

আপডেট সময় : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬