ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: ব্যারিস্টার রুমিন ফারহানা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে তাকে প্রচলিত ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করতে হবে। এরপর তিনি চাইলে জামিনের জন্য আবেদন করতে পারবেন। পুরো বিষয়টিই দেশের বিদ্যমান আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া বিরোধী দলের ঘোষিত ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের উদ্যোগকে স্বাগত জানান এই সংসদ সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং যেকোনো নাগরিকের মতো সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও একই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: ব্যারিস্টার রুমিন ফারহানা

আপডেট সময় : ০৬:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬