মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বাড়ির গ্রিল ও দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারির লকার তছনছ করে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা এবং মূল্যবান ঘড়িসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে।
পরিবার সূত্রে জানা গেছে, জজ আতিক জামানের বাবা শারীরিক অসুস্থতার কারণে সপরিবারে ঢাকায় অবস্থান করছিলেন এবং বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে সোমবার দিবাগত রাতে চোরচক্র বাড়িতে প্রবেশ করে এই লুটপাট চালায়। সকালে ভাড়াটিয়ারা দরজার তালা ভাঙা দেখে পরিবারকে খবর দিলে চুরির বিষয়টি জানাজানি হয়।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে জোরদার অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার বাড়িতে এমন চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 






















