ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

দেশের সব মাদরাসায় প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করার নির্দেশ

দেশের সকল মাদরাসায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে প্রতিদিন প্রাত্যহিক সমাবেশ (পিটি) এবং নিয়মিত খেলাধুলার আয়োজন বাধ্যতামূলক করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা দেশের সকল মাদরাসা প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত ওই নির্দেশনায় জানানো হয়, বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার প্রসার এবং একটি সমৃদ্ধ ও শক্তিশালী যুবসমাজ গঠনে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের মধ্যে তারুণ্যের শক্তি জাগ্রত করতে এবং সুশৃঙ্খল জীবন গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ ও খেলাধুলার আয়োজন করা অপরিহার্য। এই লক্ষ্যে মাদরাসাগুলোর শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকদের বিশেষ দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, যেসব মাদরাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক পদ শূন্য রয়েছে, সেখানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে এই দায়িত্ব প্রদান করতে হবে। একই সঙ্গে এসব শূন্যপদ দ্রুত পূরণের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

দেশের সব মাদরাসায় প্রাত্যহিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক করার নির্দেশ

আপডেট সময় : ০৬:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬