ঢাকা ০৭:০১ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, বারুইপুরে চরম উত্তেজনা

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ শহরতলির বারুইপুর এলাকায় এক মুসলিম কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১১ বছর বয়সী ওই কিশোরীর লাশ স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধারের পর ক্ষুব্ধ জনতা বিক্ষোভ শুরু করে। পরিবারের দাবি, গত শনিবার বিকেলে খাবার কিনতে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে রোববার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পুলিশ পকসো আইনে ধর্ষণের মামলা দায়ের করেছে। ঘটনা তদন্তে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় এক যুবককে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সহিংসতা এড়াতে বারুইপুর এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত এ ঘটনায় তিনজনকে গ্রেফতার ও তিনজনকে আটক করেছে। রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ভুক্তভোগী পরিবারকে দ্রুত ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, বারুইপুরে চরম উত্তেজনা

আপডেট সময় : ০৫:২০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬