অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নৃশংসতার এক নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ফিলিস্তিনি তরুণকে বহনকারী একটি গাড়ি থামিয়ে সেটির ভেতরে স্টান গ্রেনেড ছুড়ে মারছেন এক ইসরায়েলি সেনা। গ্রেনেডটি বিস্ফোরণের আগেই ফিলিস্তিনিরা প্রাণভয়ে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে ওই সেনা বাইরে থেকে চালকের পাশের দরজাটি জোর করে আটকে ধরেন।
ঘটনাটি অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে অবস্থিত কালানদিয়া শরণার্থী শিবিরে ঘটেছে বলে জানা গেছে। অস্ত্রের মুখে গাড়িটি থামিয়ে নিরীহ বেসামরিক মানুষের ওপর এমন হামলা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই অমানবিক আচরণের দৃশ্যটি প্রকাশ করা হয়।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের এমন হয়রানি ও হামলার ঘটনা নতুন নয়। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ইসরায়েলি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কালানদিয়া শরণার্থী শিবিরের এই ঘটনাটি ফিলিস্তিনিদের প্রতি দখলদার বাহিনীর নিয়মিত নিষ্ঠুরতারই বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 























