ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় জানাজাকে কেন্দ্র করে রাজধানী তেহরান এক জনসমুদ্রে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত এই বিশাল মিছিলে অংশ নিতে তেহরানের রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ। মিছিলে অংশগ্রহণকারীরা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এটি তেহরানের ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম। সোমবার ভোর থেকেই শহরের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে মিছিলটি শুরু হয়। শোকাহত জনতা ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহরাবাদ বিমানবন্দরের দিকে অগ্রসর হয়।
রিপোর্টারের নাম 
























