ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

ইরানের প্রধান বিচারপতি পদে পুনরায় নিযুক্ত হলেন মোহসেনি এজেই

ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলামহোসেইন মোহসেনি এজেই। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এক বিশেষ ডিক্রির মাধ্যমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পুনর্বহাল করেছেন। ইরানের সংবাদ সংস্থা মেহরের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবিধানের ১৫৭ অনুচ্ছেদের ক্ষমতাবলে এজেইকে নতুন মেয়াদের জন্য এই দায়িত্ব দেওয়া হয়। নিয়োগ আদেশে সর্বোচ্চ নেতা বিগত সময়ে বিচার বিভাগে এজেইর কর্মতৎপরতার প্রশংসা করেন এবং বিচারিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ইরানের সাধারণ মানুষ আরও আধুনিক ও উন্নত বিচারিক সেবা পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় ভারি বর্ষণে পাহাড়ধস: নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গার প্রাণহানি

ইরানের প্রধান বিচারপতি পদে পুনরায় নিযুক্ত হলেন মোহসেনি এজেই

আপডেট সময় : ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬