পিরোজপুরের জিয়ানগরে বলেশ্বর নদে মাছ ধরার ট্রলার থেকে পড়ে মাহালুম বেপারী (৬০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার সকালে জিয়ানগর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ওই জেলে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ‘মায়ের দোয়া’ নামের একটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাহালুম। এ সময় অসাবধানতাবশত তিনি ট্রলার থেকে নদীতে পড়ে তলিয়ে যান। সহকর্মীরা তাৎক্ষণিক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। জিয়ানগর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ জেলের সন্ধানে বরিশাল থেকে ডুবুরি দল তলব করা হয়েছে। তারা পৌঁছালে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
রিপোর্টারের নাম 
























